শেষকৃত্য সেরে ফিরেই দাউ দাউ করে জ্বলছে দামাই বোর্ড চেয়ারম্যানের গাড়ি
দি নিউজ লায়নঃ শেষকৃত্য সেরে ফিরেই দাউ দাউ করে জ্বলছে গাড়ি দামাই বোর্ডের চেয়ারম্যান গঙ্গাসাগর পঞ্চকোটির।আগুন জ্বালানোর কারসাজি বিনয়ের তামাংয়েরই, পঞ্চকোটির অভিযোগের আঙুল তার দিকে। পাহাড়ের মানুষ বেঁকে বসায় পাহাড়কে উত্তপ্ত করছে বিনয়।শশ্মানের সামনে দাঁড়িয়ে থাকা ফাঁকা গাড়িতে আগুন ধরিয়েছে তারা।
জানা গিয়েছে শনিবার রাতে দামাই বোর্ডের এক সদস্যের শেষ কৃত্যে গিয়েছিলেন দামাই বোর্ডের চেয়ারম্যান গঙ্গাসাগর পঞ্চকোটি। সেসময় বাদামতলায় তার গাড়িটি দাঁড় করানো ছিল। শেষ কৃত্য সেরে তিনি দেখেন তার গাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলছে। কোনোরকম সমস্যা ছিল না তার গাড়িতে বাইরে থেকেই পরিকল্পনামাফিক অগ্নিসংযোগ করা হয়েছে বলেই দাবি তার। আর এই ঘটনার পেছনে রয়েছে বিনয়ের হাত সেদিকেই অভিযোগ তুলে ইঙ্গিত করেন তিনি।
বিমল পাহাড়ে ফেরার পর থেকেই জনগনের সমর্থন দেখে ফের শান্ত পাহাড়ে অশান্তি সৃষ্টির চেষ্টা করছে বিনয়। কারন এতদিনেই পাহাড়ের জন সমর্থন মেলেনি বিনয়ের। পাহাড়ের নেতা চিরকালই বিমল হয়ে এসেছেন। তার হাত থেকে ক্ষমতা বাজেয়াপ্ত হওয়ায় আতঙ্কে বিমলকে কেন্দ্র করে অশান্তির ছক কষছেন বিনয়।
এই বিষয়ে দার্জিলিং পুলিশ সুপার জানান ঘটনার তদন্ত চলছে। ব্যক্তিগত শত্রুতার জেরেই এই অগ্নিসংযোগের ঘটনা কিনা সেই বিষয়টিকে গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। গাড়িতে প্রযুক্তিরগত কোনো ত্রুটি ছিল কিনা সেটাও দেখা হচ্ছে।

Post a Comment